Web Analytics

সৌদি আরব আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ১২ হাজার ২৯২ জন বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়। অবৈধ অবস্থান ও সীমান্ত-সংক্রান্ত অপরাধ দমনে দেশজুড়ে অভিযান জোরদারের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ১৬ হাজার ৯১২ জনকে ভ্রমণসংক্রান্ত নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং ৪ হাজার ১৭৪ জনকে বহিষ্কারের আগে টিকিট ও রিজার্ভেশন সম্পন্ন করতে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারীদের সহায়তা করা গুরুতর অপরাধ, যার শাস্তি সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং সংশ্লিষ্ট যানবাহন বা সম্পত্তি জব্দ।

২৫ জুন থেকে ১ জুলাই পর্যন্ত পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানে মোট ১৫ হাজার ৫৯১ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ৭ হাজার ৭৫৯ জন আবাসন আইন, ৪ হাজার ৪৮৮ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৩৪৪ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হন।

05 Jul 26 1NOJOR.COM

আবাসন ও সীমান্ত আইন লঙ্ঘনে সৌদি আরবে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠানো

নিউজ সোর্স

১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ১৮: ২৪আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১৮: ৫৪
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ১২ হাজার ২৯২ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। অবৈধ অবস্থান ও সীমান্ত-সংক্রান্ত অপরাধ দমনে দেশজুড়ে

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।