Web Analytics

গোপালগঞ্জে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে অন্তত ২৪ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় জেলা শহরের পুরাতন লঞ্চঘাটের বটতলা গোলচত্বর এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়ক ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের লোকজন ঘোষিত বিক্ষোভ মিছিল উপলক্ষে লঞ্চঘাট এলাকায় জড়ো হন। মিছিল চলাকালে দুই গ্রামের দুই যুবকের কথা-কাটাকাটি ও মারধরের জেরে সন্ধ্যায় তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। উভয় পক্ষ ঢাল, সড়কি, টেঁটা ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। কয়েকটি ককটেল বিস্ফোরণ এবং কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনাও ঘটে।

ককটেলের স্প্লিন্টারে চারজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। আহতদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ, বিজিবি, আনসার ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে গেলে সংঘর্ষে জড়িতরা সরে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এলাকায় এখনো থমথমে অবস্থা রয়েছে। সদর থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, বিস্তারিত তথ্য সংগ্রহ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

24 Nov 26 1NOJOR.COM

গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ঘিরে দুই গ্রামের সংঘর্ষে অন্তত ২৪ জন আহত

নিউজ সোর্স

গোপালগঞ্জে আ.লীগের মিছিল ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২৪

গোপালগঞ্জে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে ককটেলের স্প্লি

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।