Web Analytics

মিসর সরকার নিউ আলামিন শহরে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহর সঙ্গে সংশ্লিষ্ট ফুজাইরাহ আলামিন অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানির জন্য একটি বিশেষ মুক্ত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে। প্রায় ৭ লাখ ৩৮ হাজার বর্গমিটার এলাকাজুড়ে গড়ে ওঠা এই অঞ্চলে অপরিশোধিত তেল ও বিভিন্ন পেট্রোলিয়াম পণ্য সংরক্ষণ এবং বাণিজ্য কার্যক্রম পরিচালিত হবে।

মিসরের বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিউ আলামিনের ভৌগোলিক অবস্থান ও অবকাঠামো ব্যবহার করে আঞ্চলিক জ্বালানি বাণিজ্য বাড়ানো প্রকল্পটির অন্যতম লক্ষ্য। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানিটিকে উৎপাদিত পণ্যের পুরো পরিমাণ মিসরের বাইরে রপ্তানি করতে হবে। উৎপাদনে অন্তত ৫০ শতাংশ স্থানীয় উপাদান ব্যবহারের শর্তও দেওয়া হয়েছে।

প্রকল্প বাস্তবায়নের আগে কোম্পানিটিকে পরিবেশগত ছাড়পত্রসহ প্রয়োজনীয় সরকারি অনুমোদন নিতে হবে। ২০২৫ সালের অক্টোবরে মিসর ও ফুজাইরাহ আলামিনে তেল ও পেট্রোলিয়াম পণ্য সংরক্ষণ-বাণিজ্যের জন্য লজিস্টিকস অঞ্চল গঠনে কয়েকটি চুক্তি করে। এর আওতায় এল-হামরা পেট্রোলিয়াম বন্দর উন্নয়ন ও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

26 Aug 26 1NOJOR.COM

ফুজাইরাহ-সংশ্লিষ্ট তেল-গ্যাস কোম্পানির জন্য নিউ আলামিনে মুক্ত অঞ্চল অনুমোদন

নিউজ সোর্স

মিসরের নিউ আলামিন শহরে হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল

মিসরের নিউ আলামিন শহরে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহর সঙ্গে সংশ্লিষ্ট একটি তেল ও গ্যাস কোম্পানির জন্য বিশেষ মুক্ত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে দেশটির সরকার। ফুজাইরাহ আলামিন অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানির জন্য প্রায় ৭ লাখ ৩৮ হাজার বর্গমিটার

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।