ভোক্তা কিনছেন চড়া দামে, লোকসানে প্রান্তিক খামারিরা
দেশে মুরগির বাজারে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। রাজধানীর খুচরা বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকায়। অথচ অনেক প্রান্তিক খামারি একই মুরগি বিক্রি করছেন ১৩০ থেকে ১৪০ টাকায়। উৎপাদন খরচ তুলতে না পেরে কেউ কেউ খামার বন্ধ করে দি