Web Analytics

ঢাকা মহানগর পুলিশের ডিসি ও এডিসি পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এই বদলির নির্দেশ দেওয়া হয়। বদলির আওতায় ট্রাফিক, গোয়েন্দা, প্রকিউরমেন্ট, ওয়ার্কশপ, নিরাপত্তা ও প্রশাসনিক বিভাগের কর্মকর্তারা রয়েছেন।

ডিসি মো. শরফুদ্দীনকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে বদলি করা হয়েছে। ট্রাফিক ওয়ারী বিভাগের আজাদ রহমানকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে এবং সিটি-রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের মোহাম্মদ নূরে আলমকে ট্রাফিক ওয়ারী বিভাগে পাঠানো হয়েছে।

এডিসি মো. সোনাহার আলী গোয়েন্দা মিরপুর বিভাগ থেকে গোয়েন্দা গুলশান বিভাগে গেছেন। মো. সাজ্জাদ হোসেনকে ক্যান্টনমেন্ট জোনে পদায়ন করা হয়েছে। ক্যান্টনমেন্ট জোনের মোহাম্মদ আবির হাসানকে স্টাফ অফিসার টু কমিশনার করা হয়েছে। মো. জিয়াউর রহমান চৌধুরীকে পিওএম-পূর্ব বিভাগে এবং মো. নজরুল ইসলামকে গোয়েন্দা রমনা জোনাল টিমে বদলি করা হয়েছে।

30 Aug 26 1NOJOR.COM

ডিএমপিতে ডিসি ও এডিসি পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি

নিউজ সোর্স

ডিএমপির ৮ কর্মকর্তাকে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়।
বদলি হওয়া তিন ডিসি হলেন—ডিএমপির

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।