সরকারি ক্রয়-সংক্রান্ত কমিটির সভায় অনুমোদন : সংযুক্ত আরব আমিরাত থেকে ১৭ কার্গো এলএনজি কিনবে সরকার
দেশের জ্বালানি চাহিদা মেটাতে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠানের কাছ থেকে স্বল্পমেয়াদে ১৭ কার্গো এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি করবে সরকার। এজন্য দর প্রস্তাব ও এলএনজি ক্রয়ের চুক্তির খসড়া অনুমোদন করা হয়েছে। অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সভায় সার কেনাসহ আরো কয়েকটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।