Web Analytics

বিদেশি পর্যটকদের ভ্রমণ প্রক্রিয়া সহজ করতে সৌদি আরব নতুন প্যাকেজ ভিসা পাইলট কর্মসূচি চালু করেছে। মঙ্গলবার ঘোষিত এই উদ্যোগের মাধ্যমে অনুমোদিত ভ্রমণ ও পর্যটনসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো একত্রে পর্যটন ভিসা, বিমান টিকিট, আবাসন এবং প্রয়োজনীয় ভ্রমণসেবা সরবরাহ করবে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্যমতে, প্রাথমিকভাবে অনুমোদিত এজেন্সিগুলোর মাধ্যমে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম পরিচালিত হবে। ভ্রমণকারীরা একসঙ্গে যাওয়া-আসার টিকিট, লাইসেন্সপ্রাপ্ত হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ভিসার আবেদন সম্পন্ন করতে পারবেন। এছাড়া ব্যক্তিগত পছন্দ অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠান ও পর্যটন কার্যক্রমও প্যাকেজে যুক্ত করা যাবে। এই উদ্যোগ সৌদি সরকারের ভিশন ২০৩০ কর্মপরিকল্পনার অংশ, যা পর্যটন খাতকে আরও গতিশীল করতে নেওয়া হয়েছে।

সরকার আশা করছে, নতুন প্যাকেজ ভিসা ব্যবস্থা পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতা সহজ করবে, পর্যটন খাতের অংশীদারদের সক্ষমতা বাড়াবে এবং দেশটিতে পর্যটন ব্যয় বৃদ্ধি করবে।

07 Jul 26 1NOJOR.COM

বিদেশি পর্যটকদের জন্য নতুন প্যাকেজ ভিসা কর্মসূচি চালু করল সৌদি আরব

নিউজ সোর্স

ভিসা নিয়ে সুখবর দিল সৌদি আরব | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১৮: ৪৮আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১৮: ৪৯
বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণ প্রক্রিয়া সহজ করতে নতুন প্যাকেজ ভিসা পাইলট কর্মসূচি চালু করেছে সৌদি আরব। এই ব্যবস্থায় একটি সমন্বিত ট্রাভেল প্যাকেজের মধ্যেই পর্যটন ভিসা, বিমান ট

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।