আজ ফের রাস্তায় নামছেন ফ্রান্সের বিক্ষোভকারীরা, কঠোর অবস্থানে সরকার
ফ্রান্সে ফের দেশজুড়ে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন বিক্ষোভকারীরা। হ্যালোইন উৎসবের দিন শনিবার দেশজুড়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নতুন করে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।