Web Analytics

দুই দিনের ভারত সফরে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ভারতের রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়। গত ২৭ মার্চ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটি শাহের প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর।

দুই দেশের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি নতুন সাপ্তাহিক সরযূ-কামলা এক্সপ্রেস উদ্বোধন করবেন। ট্রেনটি নয়াদিল্লি থেকে উত্তর প্রদেশের অযোধ্যা হয়ে নেপালের জনকপুর ধাম পর্যন্ত চলাচল করবে। শাহ রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানাবেন এবং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন।

দুই দেশের বৈঠকে জ্বালানি খাতের সহযোগিতা গুরুত্ব পেতে পারে। নেপাল বিদ্যুৎ রপ্তানি বাড়াতে আগ্রহী, আর ভারত নেপালের জলবিদ্যুৎ খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখিয়েছে। এ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ ও সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা হতে পারে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় শাহর ভারত ছাড়ার কথা রয়েছে।

23 Nov 26 1NOJOR.COM

প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফরে নয়াদিল্লিতে মোদির সঙ্গে বৈঠক বালেন্দ্র শাহর

নিউজ সোর্স

ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠক

দুই দিনের সফরে ভারতে গিয়ে নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ভারতের রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়।
দুই দেশের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি নতুন সাপ্তাহিক ট্রেন সার্ভিস

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।