Web Analytics

ভারী বৃষ্টিতে ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। দিল্লিগামী পাঁচটি ফ্লাইট জয়পুরে, চারটি লখনৌতে এবং একটি করে ফ্লাইট আহমেদাবাদ ও চণ্ডীগড়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। যাত্রীরা বিমানবন্দরের ভেতরে বিপুল পরিমাণ পানি জমা এবং দীর্ঘ সময় অপেক্ষার কথা জানিয়েছেন।

ভারী বৃষ্টির পর দিল্লির বিভিন্ন এলাকাতেও জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর দিল্লিতে হলুদ সতর্কতা জারি করেছে। সংস্থাটি নিচু এলাকা ও আন্ডারপাসে জলাবদ্ধতার আশঙ্কায় সতর্ক থাকতে বলেছে এবং যানজট ও গণপরিবহনে বিলম্বের সম্ভাবনার কথাও জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার কথা বলা হয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। আগামী কয়েক ঘণ্টায় বাতাসের গতি ৪০ থেকে ৫০ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। যাত্রীদের বের হওয়ার আগে ট্রাফিক পরিস্থিতি যাচাই এবং বজ্রঝড়ের সময় বিদ্যুতের খুঁটি ও তার থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

05 Sep 26 1NOJOR.COM

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে জলাবদ্ধতা, ঘুরিয়ে দেওয়া হলো ১১টি ফ্লাইট

নিউজ সোর্স

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ভারি বৃষ্টিতে ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে দিল্লিগামী পাঁচটি ফ্লাইট জয়পুর, চারটি লখনৌ এবং আহমেদাবাদ ও চণ্ডীগড়ে একটি করে ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে।
যাত্রীরা বিমানবন্দরে বিপুল

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।