Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতি হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নূরুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। আইনশৃঙ্খলা উন্নয়নে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

মন্ত্রী বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা সমুন্নত রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে রয়েছে। খুন, ছিনতাই, অপহরণ ও অন্য অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ তৎপরতা জোরদার করেছে। জুলাই বিপ্লব-পরবর্তী ভঙ্গুর অবস্থা থেকে পুলিশের মনোবল ফিরিয়ে এনে বাহিনীকে পূর্ণ শক্তিতে কাজের উপযোগী করার উদ্যোগ চলছে বলেও তিনি উল্লেখ করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, পরিকল্পনা অনুযায়ী জনগণের সার্বিক সহায়তায় দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আরও দৃশ্যমান অগ্রগতি হবে বলে আশা করা যায়। তিনি আরও জানান, বর্তমান সরকারের সময়ে ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত দেশে ৬০ হাজার ৫৯৮টি মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে ১৮ হাজার ৪০টি মামলা হয়েছে এবং ১৮ হাজার ৮৫৮ জন মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।

11 Sep 26 1NOJOR.COM

সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলায় দৃশ্যমান অগ্রগতির দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউজ সোর্স

সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলায় অগ্রগতি এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতি হয়েছে।
বৃহস্পতিব

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।