Web Analytics

দিল্লিতে অবস্থানরত পলাতক সাবেক প্রধানমন্ত্রী হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন—এমন খবর সরকার যাচাই করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, দণ্ডিত ও পলাতক আসামির এ ধরনের আবেদন করার আইনগত সুযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি স্ক্রল নিউজে এ খবর দেখেছেন, তবে এর সত্যতা এখনো যাচাই করতে পারেননি। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খোঁজখবর নিচ্ছে। পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন এবং জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত আইন পর্যালোচনা করা হবে বলে তিনি জানান।

আবেদনটি সঠিকভাবে করা হয়েছে কি না এবং আবেদনকারীর আইনগত অধিকার আছে কি না, যাচাই করা হবে। যাচাই শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় এ বিষয়ে কথা বলবে বলে তিনি জানান। হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে তিনি বলেন, যে দেশে তিনি আশ্রয় নিয়েছেন, সেই দেশের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে।

09 Nov 26 1NOJOR.COM

হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদনের খবর যাচাই করছে সরকার

নিউজ সোর্স

দণ্ডিত ও পলাতক আসামির আবেদনের সুযোগ আছে কি না খতিয়ে দেখা হবে

দিল্লিতে অবস্থানরত পলাতক সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবর সরকার যাচাই করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, দণ্ডিত ও পলাতক আসামির আবেদনের সুযোগ আছে কি না খতিয়ে দেখা হব

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।