Web Analytics

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের নৌবাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে সমুদ্র মাইনের আঘাতে একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজিবাহী জাহাজে বিস্ফোরণ ঘটেছে। আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ দপ্তর জানায়, বারবার সতর্ক করার পরও জাহাজটি প্রণালির দক্ষিণাঞ্চলের একটি অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ পথ দিয়ে চলাচলের চেষ্টা করছিল।

বিবৃতিতে বলা হয়, ওই পথ দিয়ে চলার সময় জাহাজটি নৌ-মাইনের আঘাতে পড়ে এবং এতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। আইআরজিসি নৌবাহিনীর ভাষ্য অনুযায়ী, একই ধরনের ঘটনায় আগে বিস্ফোরিত তেলবাহী ট্যাংকারগুলোর পরিণতি থেকেও জাহাজটি শিক্ষা নেয়নি। তাদের দাবি, মার্কিন যুদ্ধবিমানের নিরাপত্তা পাবে—এমন ধারণার ওপর নির্ভর করেই জাহাজটি প্রণালি অতিক্রমের চেষ্টা করে।

আইআরজিসি নৌবাহিনী বলেছে, হরমুজ প্রণালিতে তারা পূর্ণ দৃঢ়তা ও কঠোরতার সঙ্গে নিয়ন্ত্রণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইরানের নির্ধারিত নিয়মকানুন অমান্য করে এবং সতর্কবার্তা উপেক্ষা করে কোনো জাহাজ অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ পথে প্রবেশ করলে একই ধরনের পরিণতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেছে তারা।

13 Nov 26 1NOJOR.COM

আইআরজিসির দাবি, হরমুজের পূর্বে মাইনের আঘাতে এলপিজিবাহী জাহাজে বিস্ফোরণ

নিউজ সোর্স

হরমুজে জাহাজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে সমুদ্র মাইনের আঘাতে একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসিৃ) নৌবাহিনী।
আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বল

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।