Web Analytics

সৌদি আরবের আল খারজ শহরের একটি আবাসিক ভবনে প্রজেক্টাইল হামলায় অন্তত দুইজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি ও অপরজন ভারতীয় নাগরিক বলে সৌদি সিভিল ডিফেন্স রোববার জানিয়েছে। নিহত ও আহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। সংস্থাটি এক্সে দেওয়া পোস্টে জানায়, উড়ন্ত বস্তু নিক্ষেপ করে ওই ভবনে হামলা চালানো হয়।

ঘটনাটি এমন এক সময় ঘটল যখন ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টা হামলার উত্তেজনা বেড়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এর প্রতিশোধ হিসেবে তেহরান সরাসরি তেল আবিবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটিতেও হামলা করে।

আল খারজে হামলার পেছনের কারণ বা হামলাকারীদের বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

09 Mar 26 1NOJOR.COM

সৌদিতে প্রজেক্টাইল হামলায় দুই নিহত, একজন বাংলাদেশি

নিউজ সোর্স

সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২ | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ২৩: ৩৩আপডেট : ০৮ মার্চ ২০২৬, ২৩: ৪২
সৌদি আরবের একটি আবাসিক ভবনে হামলায় কমপক্ষে দুজন নিহত ও আহত হয়েছেন ১২ জন। নিহত দুই জনের মধ্যে একজন বাংলাদেশি এবং অপর ব্যক্তি ভারতীয়। তবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় এখনো প্রকা

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।