Web Analytics

গাজীপুরের কোনাবাড়ীতে ‘তেল নেই’ লেখা একটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে ৩৪ হাজার লিটার অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশন থেকে ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল ও ৫ হাজার ৪১৯ লিটার অকটেন উদ্ধার করা হয়। এ ঘটনায় স্টেশনের ম্যানেজার আবুল কাশেম বাবুলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং দেখা যায়, বিপুল পরিমাণ তেল মজুত থাকা সত্ত্বেও স্টেশনটি ‘তেল নেই’ অজুহাতে বিক্রি বন্ধ রেখেছিল। অভিযানে আনসার ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। উদ্ধারকৃত তেল বিক্রির নির্দেশ দিয়ে ফিলিং স্টেশনটি সিলগালা করা হয়েছে।

ম্যাজিস্ট্রেট জানান, জব্দকৃত তেল সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কর্মকর্তার মাধ্যমে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

31 Mar 26 1NOJOR.COM

গাজীপুরে পাম্পে অভিযান, ৩৪ হাজার লিটার অবৈধ জ্বালানি উদ্ধার

নিউজ সোর্স

‘তেল নেই’ লেখা পাম্পে মিলল ৩৪ হাজার লিটার জ্বালানি | আমার দেশ

স্টাফ রিপোটার, গাজীপুর
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৫: ২৩
গাজীপুরের কোনাবাড়ীতে ‘তেল নেই’ লেখা একটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৩৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ কারণে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনের ম্যানেজারকে এক

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।