ভূমিকম্পের সতর্কবার্তা দ্রুত পৌঁছাতে নতুন উদ্যোগ ইন্দোনেশিয়ায়
ভূমিকম্পের আগাম সতর্কবার্তা মানুষের কাছে দ্রুত পৌঁছে দিতে মসজিদের মাইক ব্যবহারের উদ্যোগ নিয়েছে ইন্দোনেশিয়া। দেশটির প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সতর্কবার্তা পৌঁছাতে আগে থেকেই থাকা মসজিদের লাউডস্পিকারগুলো কাজে লাগানোর সম্ভাবনা যাচাই করছেন বিজ্ঞানীরা।