বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, বুধবার থেকে বাড়বে বৃষ্টির প্রবণতা
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পথে রয়েছে। এর প্রভাবে আগামীকাল বুধবার থেকেই দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আগামী কয়েক দিন কোথাও কোথাও মাঝারি থেকে ভারী, এমনকি অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।