Web Analytics

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে মঙ্গলবার গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিকেরা বিক্ষোভ করেন। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে এই কর্মসূচি ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে। দুপুর ২টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ইকোটেক্স ও ডিভাইন কারখানার সামনে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বিজিবি, শিল্প পুলিশ ও কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে গেলে অবরোধের চেষ্টা নিয়ন্ত্রণে আসে। কালিয়াকৈর থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় শ্রমিকদের মহাসড়ক থেকে সরানো হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

17 Nov 26 1NOJOR.COM

৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা

নিউজ সোর্স

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা, ধাওয়া-পাল্টাধাওয়া

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে আবারো উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিকেরা বিক্ষোভ করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের ধ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।