Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ থামাতে ইউক্রেন ও রাশিয়াকে একে অপরের কাছে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে। সোমবার ট্রাম্প বলেন, আগামী শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকে এ বিষয়েই মূলত আলোচনা হবে। বৈঠকের লক্ষ্য হবে একটি সম্ভাব্য চুক্তির দিকে অগ্রসর হওয়া। ট্রাম্পের ভাষায়, ‘আমি পুতিনকে বলব—এই যুদ্ধ শেষ করতেই হবে। আপনাকে এটি করতেই হবে।’ তিনি দাবি করেন, মাত্র দুই মিনিটের আলোচনাতেই বুঝে ফেলতে পারবেন পুতিন কোনো চুক্তিতে আগ্রহী কিনা। আরও জানান, ভবিষ্যতে জেলেনস্কিকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে। পুতিনের সঙ্গে বৈঠকের পর তিনি ইউরোপীয় নেতাদের সঙ্গেও কথা বলবেন, যার উদ্দেশ্য রক্তক্ষয়ী যুদ্ধ দ্রুত থামানো। ট্রাম্প এর আগেও যুদ্ধবিরতির জন্য ভূখণ্ড বিনিময়ের প্রস্তাব দিয়েছিলেন, যা রাশিয়া ও ইউক্রেন উভয়েই প্রত্যাখ্যান করেছে। উল্লেখ্য, বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড দখল করে রেখেছে, অন্যদিকে ইউক্রেনের দখলে রুশ ভূখণ্ড নেই বললেই চলে।

12 Aug 25 1NOJOR.COM

যুদ্ধ থামাতে ইউক্রেন ও রাশিয়াকে একে অপরের কাছে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে। আমি পুতিনকে বলব—এই যুদ্ধ শেষ করতেই হবে: ট্রাম্প

নিউজ সোর্স

শান্তির জন্য ইউক্রেন-রাশিয়াকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ থামাতে ইউক্রেন ও রাশিয়াকে একে অপরের কাছে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।