Web Analytics

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস। শনিবার এক বিবৃতিতে দলটি এই ঘটনাকে যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া পরিচালিত হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়ে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী বলে উল্লেখ করেছে। কংগ্রেস সতর্ক করেছে, এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও গভীর করে আঞ্চলিক স্থিতিশীলতা মারাত্মকভাবে বিঘ্নিত করতে পারে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় কেন্দ্রীয় সরকার এখনো খামেনির মৃত্যুর বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। সরকার মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেও হত্যাকাণ্ড নিয়ে সরাসরি কিছু বলেনি। শনিবার যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার পর পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়।

ইরানের সঙ্গে ভারতের ঐতিহাসিকভাবে উষ্ণ সম্পর্ক রয়েছে, বিশেষ করে জ্বালানি আমদানি, আঞ্চলিক বাণিজ্য ও চাবাহার বন্দর প্রকল্পে। এই প্রেক্ষাপটে নয়াদিল্লির নীরবতা রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

02 Mar 26 1NOJOR.COM

খামেনি হত্যায় কংগ্রেসের নিন্দা, নীরব মোদি সরকার

নিউজ সোর্স

খামেনি হত্যার নিন্দা ভারতীয় বিরোধী দলের, নীরব মোদি সরকার | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০১: ৩৪
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস। শনিবার এক বিবৃতিতে দলটি এই হামলাকে ‘যুদ্ধের আনুষ্ঠানি

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।