Web Analytics

মরক্কো ও ইসরাইল কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে নিজ নিজ কূটনৈতিক মিশনকে পূর্ণাঙ্গ দূতাবাসে উন্নীত এবং উভয় দেশে রাষ্ট্রদূত নিয়োগে একমত হয়েছে। বুধবার নিউইয়র্কে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এ সিদ্ধান্ত হয়। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বৈঠকটির আয়োজন করেন।

বৈঠকে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সা’আর এবং মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতা অংশ নেন। তারা অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়েও সম্মত হন। চলতি বছরের শেষ নাগাদ বিনিয়োগ সুরক্ষা এবং দ্বৈত কর পরিহারসংক্রান্ত দুটি চুক্তি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

তিন দেশের যৌথ বিবৃতিতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের মিশন বলেছে, মরক্কো ও ইসরাইলের মধ্যে পূর্ণাঙ্গ, শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উভয় দেশের অভিন্ন স্বার্থে এবং শান্তির অগ্রগতিতে ভূমিকা রাখবে। দুই দেশ বিমান যোগাযোগ বাড়াতে এবং উভয় দেশের বিমান সংস্থার সরাসরি ফ্লাইট পুনরায় চালুর উদ্যোগ নেবে। আগামী কয়েক মাসে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের পারস্পরিক সফরের পরিকল্পনাও নিশ্চিত করা হয়েছে।

17 Sep 26 1NOJOR.COM

মরক্কো ও ইসরাইল মিশনকে দূতাবাসে উন্নীত ও রাষ্ট্রদূত নিয়োগে একমত

নিউজ সোর্স

ইসরাইলের সঙ্গে সম্পর্ক জোরদার করছে মরক্কো, দূতাবাস খোলার ঘোষণা

কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে একমত হয়েছে ইসরাইল ও মরক্কো। এর অংশ হিসেবে দুই দেশ নিজ নিজ কূটনৈতিক মিশনকে পূর্ণাঙ্গ দূতাবাসে উন্নীত করবে এবং উভয় দেশে রাষ্ট্রদূত নিয়োগ দেবে।
বুধবার নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।