তিস্তা নিয়ে চীন-মার্কিন প্রতিযোগিতা
বহুল আলোচিত তিস্তা প্রকল্পে যুক্ত হতে চায় যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে মার্কিন সরকারের পক্ষ থেকে তাদের আগ্রহের কথা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে। গত ৯ সেপ্টেম্বর মার্কিন বিশেষজ্ঞ দল বাংলাদেশ সফরে এসে তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শনও করে গেছে।