Web Analytics

অ্যাননটেক্স গ্রুপের নামে প্রায় ৫৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ। মঙ্গলবার দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। আদালত আগামী ৪ মার্চ গ্রেপ্তারি পরোয়ানা তামিলের প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করেছেন।

দুদকের অভিযোগ অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক পিএলসি থেকে প্রায় ৫৩১ কোটি ৪৪ লাখ টাকা আত্মসাৎ করেন, যা সুদসহ প্রায় ১ হাজার ১৩০ কোটি ১৯ লাখ টাকায় দাঁড়ায়। গত বছরের ২২ ফেব্রুয়ারি দুদকের উপপরিচালক মো. নাজমুল হুসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গত ২০ অক্টোবর ড. আবুল বারকাতসহ ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয় এবং ১৫ জানুয়ারি আদালত তা আমলে নেন।

কারাগারে থাকা একমাত্র আসামি ড. বারকাতকে আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নাকচ করে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

20 Jan 26 1NOJOR.COM

অ্যাননটেক্স মামলায় সাবেক গভর্নর আতিউর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিউজ সোর্স

সাবেক গভর্নর আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১৩: ৫৩আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১৪: ৫০
স্টাফ রিপোর্টার
অ্যাননটেক্স গ্রুপের নামে প্রায় ৫৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।