Web Analytics

কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে সম্পাদিত এক চুক্তির অংশ হিসেবে প্রাথমিক তেল বিক্রির ৫০০ মিলিয়ন ডলারের পুরো অর্থ ভেনেজুয়েলা সরকারকে ফেরত দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সর্বশেষ ২০০ মিলিয়ন ডলার ইতোমধ্যে ভেনেজুয়েলার কাছে পাঠানো হয়েছে। গত মাসে হওয়া এই সমঝোতা আসে ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের এক সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর।

মার্কিন কর্মকর্তা জানান, এই ব্যবস্থার মাধ্যমে ভেনেজুয়েলাকে তাদের নিজস্ব তেল ব্যবহার করে রাজস্ব আয়ের সুযোগ দেওয়া হয়েছে, যাতে তারা শিক্ষক, অগ্নিনির্বাপক ও পুলিশ সদস্যদের বেতন দিতে পারে এবং সরকার পরিচালনা অব্যাহত রাখতে পারে। অর্থটি কাতারে অস্থায়ীভাবে রাখা হয়েছিল, যাতে ভেনেজুয়েলা প্রয়োজনীয় সরকারি ব্যয় নির্বাহের জন্য অর্থ পেতে পারে।

তিনি আরও বলেন, এই পদক্ষেপের উদ্দেশ্য ছিল ভেনেজুয়েলায় প্রাতিষ্ঠানিক ধস রোধ করা এবং মৌলিক সরকারি সেবা সচল রাখা।

05 Feb 26 1NOJOR.COM

চুক্তি অনুযায়ী ভেনেজুয়েলাকে তেল বিক্রির ৫০০ মিলিয়ন ডলার ফেরত দিল যুক্তরাষ্ট্র

নিউজ সোর্স

তেল বিক্রির অর্থ ভেনেজুয়েলাকে বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০: ১৭আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০: ৫৬
আমার দেশ অনলাইন
কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে সম্পাদিত চুক্তির অংশ হিসেবে প্রাথমিক তেল বিক্রির ৫০০ মিলিয়ন ডলারের পুরোটাই ভেনেজুয়েলা সরকারকে ফেরত দিয়েছে যুক্তরাষ্

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।