Web Analytics

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের বোরহানগঞ্জ বাজার এলাকায় স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে এলডিপির মোকফার উদ্দিন চৌধুরীকে ঘোষণা করা হলেও তিনি পরে সংবাদ সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহার করে দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানান।

এ ঘটনার পর মাগরিবের নামাজের পর স্থানীয় জামায়াত কর্মীরা বোরহানগঞ্জ বাজারে মিছিল বের করলে বিএনপি কর্মীরা বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও পরে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ হয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রঞ্জিত চন্দ্র দাসের নেতৃত্বে একটি মোবাইল টিম ঘটনাস্থলে যায়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে হাতাহাতির খবর পাওয়া গেছে, তবে বড় ধরনের সংঘর্ষের তথ্য নিশ্চিত নয়।

26 Jan 26 1NOJOR.COM

ভোলার বোরহানউদ্দিনে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১০ জন

নিউজ সোর্স

বোরহানউদ্দিনে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১০ | আমার দেশ

উপজেলা প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা)
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১১: ০৯
উপজেলা প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা)
ভোলার বোরহানউদ্দিন স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।