Web Analytics

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল জানিয়েছেন, চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে প্রতিদিন প্রায় ১ কোটি ২০ লাখ ব্যারেল তেলের সরবরাহ ব্যাহত হয়েছে। নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান নিকোলাই ট্যাঙ্গেনের সঙ্গে এক পডকাস্টে তিনি বলেন, যুদ্ধের কারণে প্রায় ৪০টি গুরুত্বপূর্ণ আঞ্চলিক জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিরোল সতর্ক করেন যে মার্চের তুলনায় এপ্রিল মাসে তেলের সরবরাহে বিঘ্ন দ্বিগুণ হতে পারে এবং এর প্রভাব শিগগিরই ইউরোপে পড়বে। তিনি আরও বলেন, বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হলো জেট ফুয়েল ও ডিজেলের ঘাটতি, যার প্রভাব ইতোমধ্যে এশিয়ায় দেখা যাচ্ছে এবং এপ্রিল বা মে মাসে এটি ইউরোপেও পৌঁছাতে পারে।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে এবং সরবরাহ সংকট বৈশ্বিক অর্থনীতিতে চাপ বাড়াতে পারে।

02 Apr 26 1NOJOR.COM

যুদ্ধের প্রভাবে বিশ্বে দৈনিক ১ কোটি ২০ লাখ ব্যারেল তেলের সরবরাহ কমেছে

নিউজ সোর্স

যুদ্ধের প্রভাবে দৈনিক ১ কোটি ২০ লাখ ব্যারেল তেলের সরবরাহ ব্যাহত | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১৮: ০৯আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১৮: ১১
চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে প্রতিদিন প্রায় ১ কোটি ২০ লাখ (১২ মিলিয়ন) ব্যারেল তেলের সরবরাহ কমে গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।