Web Analytics

রাজবাড়ীর গোয়ালন্দে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকার সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কেউটিল এলাকার হাজিবাড়ি মসজিদ মাঠে হাজীবাড়ি সমাজকল্যাণ পরিষদের আয়োজনে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকার তেজগাঁও কলেজের সাবেক অধ্যাপক শেখ মহিউদ্দিন এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নূরুন্নিসা সিদ্দীকা বলেন, দেশের বিচারব্যবস্থা সময়োপযোগী ও আধুনিকায়ন করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ এখন আধুনিক রাষ্ট্রে পরিণত হয়েছে, তাই বিচার ও রাষ্ট্র পরিচালনার কাঠামোকেও যুগোপযোগী করতে হবে। তিনি কোরআনের আদর্শভিত্তিক ন্যায়বিচারের মাধ্যমে দেশ পরিচালনার আহ্বান জানান।

তিনি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্ব দেন। স্থানীয় জনগণ তাদের সমস্যা ও প্রত্যাশা তুলে ধরলে এমপি তা মনোযোগ দিয়ে শোনেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।