Web Analytics

জাতিসংঘের শরণার্থী ও অভিবাসন সংস্থার তথ্যমতে, আন্দামান সাগরে একটি নৌকাডুবির ঘটনায় শিশুসহ প্রায় ২৫০ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি নাগরিকরা রয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে মালয়েশিয়াগামী ট্রলারটি প্রবল বাতাস, উত্তাল সমুদ্র ও অতিরিক্ত যাত্রীর কারণে ডুবে যায়।

নৌকাটি কখন ডুবেছে তা স্পষ্ট নয়। তবে কোস্টগার্ড জানিয়েছে, ৯ এপ্রিল বাংলাদেশের পতাকাবাহী একটি জাহাজ ড্রাম ও কাঠের টুকরো আঁকড়ে থাকা নয়জনকে উদ্ধার করে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কোস্টগার্ড সদস্য জানান, তারা ৪ এপ্রিল বাংলাদেশ থেকে উন্নত জীবনের আশায় মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন এবং ৭ বা ৮ এপ্রিল ঝড়ের কবলে পড়েন।

উদ্ধার হওয়া ব্যক্তিরা প্রায় দুই দিন সমুদ্রে ভেসে ছিলেন বলে জানা গেছে। এখনো নিখোঁজদের সঠিক সংখ্যা ও ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ নিশ্চিত করা যায়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।