Web Analytics

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোটে দায়িত্ব পেলে নারীদের নিরাপত্তা, সম্মান ও মর্যাদা নিশ্চিত করাই হবে প্রথম কাজ। রাজধানীর মিরপুর ২ নম্বর ওয়ার্ডের ঈদগাহ মাঠে ঢাকা–১৬ আসনের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মায়েদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দেন এবং মাতৃত্বকালীন সময়ে কর্মঘণ্টা পাঁচ ঘণ্টায় নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এ বিষয়ে অপপ্রচার চালানো হচ্ছে, যা নারীর কল্যাণবিরোধী।

ডা. শফিকুর রহমান বলেন, তার দল বেকার ভাতা বা কার্ড নয়, যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান সৃষ্টি করবে। তিনি জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে তাদের অসমাপ্ত কাজ সম্পন্ন করার অঙ্গীকার করেন এবং শহীদ আবু সাঈদ, আবরার ফাহাদ ও ওসমান হাদিসহ নিহতদের হত্যার বিচার দাবি করেন। পল্লবী–রূপনগর এলাকার গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও দেন তিনি।

সভায় তিনি ঢাকা–১৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেনের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন এবং আগামী ১২ জানুয়ারির নির্বাচনে পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।