Web Analytics

প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংক ‘অনিবাসী বিনিময়যোগ্য টাকা হিসাব’ নামে নতুন ধরনের একটি হিসাব চালু করেছে। মঙ্গলবার জারি করা এক সার্কুলারে জানানো হয়, এই হিসাবে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে পাঠানো রেমিট্যান্স অফশোর ব্যাংকিং ইউনিটে জমা রাখতে পারবেন। জমাকৃত অর্থ দেশে বিনিয়োগ, ঋণের জামানত হিসেবে ব্যবহার এবং প্রয়োজনে বিদেশে ফেরত নেওয়ার সুযোগ থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রেমিট্যান্সের অর্থকে আর্থিক খাতে আরও কার্যকরভাবে যুক্ত করা, প্রবাসীদের বিনিয়োগের সুযোগ বাড়ানো এবং অফশোর ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণই এই উদ্যোগের মূল লক্ষ্য। এই হিসাব সঞ্চয়ী, চলতি বা মেয়াদি আমানত—যেকোনো ধরনের হতে পারে। এতে রেমিট্যান্স ছাড়াও অন্য অনিবাসী হিসাব থেকে স্থানান্তরিত অর্থ, সুদ বা মুনাফা, অনুমোদিত বিনিয়োগ থেকে আয় এবং বৈদেশিক মুদ্রা–সম্পর্কিত অন্যান্য অনুমোদিত অর্থ জমা রাখা যাবে।

ব্যাংক খাতসংশ্লিষ্টদের মতে, নতুন এই হিসাবের ফলে প্রবাসীদের পাঠানো অর্থ আরও বেশি ব্যাংকিং ব্যবস্থার আওতায় আসবে এবং বিশেষায়িত অঞ্চলের রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলো টাকার তারল্য সহায়তা পাবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।