Web Analytics

অভিনয়জীবনের পাঁচ দশক পূর্ণ করায় বরেণ্য অভিনেতা আজিজুল হাকিমকে বিশেষ সম্মাননা দেবে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)। আগামী ১৬ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে সিজেএফবির ২৫তম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। অনুষ্ঠানের শিরোনাম ‘ইউরো কোলা প্রেজেন্টস ইটিভি সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’।

১৯৭৭ সালে স্বনামধন্য নাট্যদল আরণ্যক নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে অভিনয়ে নাম লেখান আজিজুল হাকিম। এরপর মঞ্চ, টেলিভিশন নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক, চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করেছেন তিনি। হুমায়ূন আহমেদ, আবদুল্লাহ আল মামুন, হানিফ সংকেত, মামুনুর রশীদ, তৌকীর আহমেদ ও চয়নিকা চৌধুরীসহ দেশের বহু প্রখ্যাত নির্মাতার সঙ্গে কাজ করেছেন তিনি।

ক্যারিয়ারের ৫০ বছর এবং সিজেএফবির ২৫ বছর একই সময়ে উদ্‌যাপিত হওয়ায় তিনি মুগ্ধ বলে জানান। অনুষ্ঠানে চলচ্চিত্রে অনন্য অবদানের জন্য প্রবীণ চিত্রনায়ক উজ্জ্বল আজীবন সম্মাননা পাবেন। টেলিভিশন নাটকে ২৫ বছরের অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পাবেন নির্মাতা চয়নিকা চৌধুরী ও অভিনেত্রী দীপা খন্দকার।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।