Web Analytics

ম্যানিলায় রোববার অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে দক্ষিণ চীন সাগরবিষয়ক আচরণবিধি নিয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারেনি আসিয়ান ও চীন। ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া তেরেসা লাজারো জানান, খসড়ার প্রায় ৮০ শতাংশ বিষয়ে প্রাথমিক সমঝোতা হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে। এর মধ্যে চুক্তিটি আইনগতভাবে বাধ্যতামূলক হবে কি না, সেই প্রশ্নও রয়েছে। চলতি বছরের আসিয়ান সভাপতি ফিলিপাইন বছরের শেষ নাগাদ আলোচনা শেষ করার লক্ষ্য নিয়েছিল।

দক্ষিণ চীন সাগরবিষয়ক এই আচরণবিধি নিয়ে আসিয়ান ও চীনের আলোচনা দুই দশকেরও বেশি সময় ধরে চলছে। এর উদ্দেশ্য বিরোধপূর্ণ জলসীমায় পক্ষগুলোর আচরণের নিয়ম নির্ধারণ, সমুদ্রে সংঘাতের ঝুঁকি কমানো এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার কাঠামো তৈরি করা। চীন বিস্তীর্ণ জলসীমার ওপর সার্বভৌমত্ব দাবি করে, যা ব্রুনেই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কিছু অংশের সঙ্গে বিরোধপূর্ণ।

আসিয়ান দেশগুলো চায়, প্রস্তাবিত আচরণবিধি আন্তর্জাতিক আইনের ভিত্তিতে তৈরি হোক। তবে চীন তাদের কর্মকাণ্ডকে আইনসম্মত ও দায়িত্বশীল বলে দাবি করে। আচরণবিধির ভৌগোলিক পরিধি নিয়েও আসিয়ানের সদস্যদের মধ্যে মতভেদ আছে। ফিলিপাইনের কাছ থেকে সিঙ্গাপুর আসিয়ানের সভাপতিত্ব নেবে এবং আগামী বছর আলোচনা এগিয়ে নেওয়ার দায়িত্ব তাদের ওপর পড়বে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।