Web Analytics

ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শরীফ সর্দার বাড়িতে শুক্রবার মধ্যরাতে প্রবাসী আল আমিনের স্ত্রী নাসিমা বেগমকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার আট বছর বয়সী ছেলে আবিরকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। শিশুটি মৃত্যুর ভান করে বেঁচে যায়। শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আহত আবিরের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সাবেক ইউপি মেম্বার জামাল উদ্দিনের ছেলে জিহাদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

পুলিশ, স্থানীয়রা ও আহত শিশুর বরাতে জানা যায়, রাতে ঘুমিয়ে পড়ার পর দুর্বৃত্তরা মোবাইলের আলো জ্বালিয়ে ঘরে ঢুকে নাসিমাকে এলোপাতাড়ি কোপায়। আবির জেগে উঠলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে দুর্বৃত্তরা চলে গেলে শিশুটি ভোরে বাইরে এসে প্রতিবেশীদের ডাকে। প্রতিবেশীরা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয় এবং আহত শিশুটিকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়।

ভোলা সদর মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, শিশুটির চিকিৎসা চলছে এবং লাশের ময়নাতদন্তসহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।