পাকিস্তান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসহ প্রায় দেড় হাজার বন্দিকে ইসলামাবাদের সেক্টর এইচ-১৬-এর নতুন মডেল কারাগারে স্থানান্তরের পরিকল্পনা করেছে। কারাগারটি ১ থেকে ১০ নভেম্বরের মধ্যে উদ্বোধনের প্রস্তুতি চলছে। কারা সূত্র বলছে, ইমরান খানকে ২০ থেকে ৩০ নভেম্বরের মধ্যে স্থানান্তর করা হতে পারে। তাঁর জন্য বিশেষ ওয়ার্ডের নির্মাণ শেষ হয়েছে এবং সেখানে সিসিটিভি স্থাপনের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
প্রথম ধাপে তিনটি ব্যারাক, ৩৫ শয্যার ছোট হাসপাতাল, মসজিদ ও রান্নাঘরের কাজ শেষ হয়েছে। এ পর্যায়ে শুধু বিচারাধীন বন্দিদের নেওয়া হবে; সাজাপ্রাপ্ত বন্দিদের স্থানান্তর করা হবে না। ইসলামাবাদের বাসিন্দা বন্দি ও বিচারাধীন আসামিদের তালিকা চূড়ান্ত করে নভেম্বরেই স্থানান্তরের প্রস্তুতি চলছে।
৯০ একর জমিতে নির্মিত কারাগারটির উদ্দেশ্য আদিয়ালা কারাগারের চাপ কমানো এবং বিচারাধীন আসামিদের রাজধানীর আদালতের কাছাকাছি রাখা। প্রকল্পের প্রাথমিক ব্যয় ৩৫০ কোটি পাকিস্তানি রুপি ধরা হলেও চার বছরে তা ২ হাজার কোটি রুপির বেশি হয়েছে। দ্বিতীয় পর্যায়ের কাজ ২০২৭ সালের প্রথম প্রান্তিকে শেষ হওয়ার কথা।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।