৯০ বছর বয়সি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার ছেলে ইয়াসির আব্বাসকে ফাতাহ দলের শীর্ষ নেতৃত্বে আনার প্রস্তুতি নিচ্ছেন বলে নিউইয়র্ক টাইমসকে ছয়জন নাম প্রকাশে অনিচ্ছুক ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন। পশ্চিম তীরের কিছু অংশে সীমিত স্বশাসন পরিচালনাকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতৃত্বে ২০০৫ সাল থেকে রয়েছেন আব্বাস। তিনি প্রতিদ্বন্দ্বীদের ক্ষমতাচ্যুত করে, বিচার বিভাগকে কোণঠাসা করে এবং ইসরাইলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বজায় রেখে ক্ষমতার ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ ধরে রেখেছেন।
২০০৯ সালে তার প্রেসিডেন্ট মেয়াদ শেষ হলেও আব্বাস এরপর থেকে নির্বাচন বাতিল করেছেন এবং দুর্নীতির অভিযোগে জর্জরিত রয়েছেন। অনেক ফিলিস্তিনির মতে, নিজের ছেলেকে ক্ষমতায় আনার এই প্রচেষ্টা প্রমাণ করে যে তিনি ক্ষমতা ছাড়ার বা নতুন নেতৃত্বের সুযোগ দেওয়ার কোনো ইচ্ছা রাখেন না। রাজনৈতিক বিশ্লেষক হানি আল-মাসরি বলেন, ফিলিস্তিন এখন এক ব্যক্তির শাসনের অধীনে রয়েছে।
দলের ভেতরে ও জনগণের প্রতিরোধ সত্ত্বেও পরিবারের স্বার্থে এই পদক্ষেপ এমন সময়ে নেওয়া হচ্ছে, যখন ফিলিস্তিনি কর্তৃপক্ষ রাজনৈতিক সংস্কারের জন্য আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।