Web Analytics

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত সংঘটিত ঘটনার অভিযোগে ২২ নভেম্বর উপপরিদর্শক কামরুল আহমেদ বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখকে এক নম্বর এবং সহসভাপতি ইলিয়াস সরদারকে দুই নম্বর আসামি করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে; অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৮ হাজার জনকে।

এজাহারে বলা হয়েছে, দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একটি সংঘবদ্ধ দল থানায় ঢুকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় এবং পুলিশ সদস্য ও সাধারণ মানুষকে মারধর করে। অস্ত্রাগার থেকে অস্ত্র ও গোলাবারুদ লুটের আনুমানিক মূল্য তিন কোটি টাকা এবং সরকারি সম্পত্তির মোট ক্ষতি প্রায় ২১ কোটি টাকা উল্লেখ করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি; জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।