Web Analytics

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি উপদেষ্টাদের কাছে জানতে চাচ্ছেন, তারা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স না পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বেশি পছন্দ করেন। কখনও কখনও তিনি মজা করে বলেন, ২০২৮ সালের নির্বাচনে দুজনকে একই প্রেসিডেন্সিয়াল টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করানো উচিত। যদিও উপদেষ্টারা জানান, ট্রাম্প এখনো পরবর্তী নির্বাচনে মনোযোগী নন, তবুও উত্তরসূরি নিয়ে আলোচনা রিপাবলিকান মহলে আগ্রহ তৈরি করেছে।

রুবিও সম্প্রতি ইরান যুদ্ধ নিয়ে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন এবং পরে ইতালি সফরে গিয়ে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করেন। এসব কার্যক্রমের পর তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে, ভ্যান্স ট্রাম্প প্রশাসনের নীতির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। জরিপে দেখা গেছে, রিপাবলিকান ভোটারদের মধ্যে ভ্যান্সের জনপ্রিয়তা রুবিওর চেয়ে বেশি, তবে রুবিওর কূটনৈতিক ভূমিকা ও ভাষাগত দক্ষতা তাকে নতুন সমর্থক এনে দিচ্ছে।

বিশ্লেষকদের মতে, আসন্ন মধ্যবর্তী নির্বাচনে দলের ফলাফল ভ্যান্সের অবস্থানকে প্রভাবিত করতে পারে, আর রুবিওর আন্তর্জাতিক ভূমিকা তাকে ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বিতায় শক্তিশালী অবস্থানে রাখতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।