Web Analytics

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো জাতি দক্ষ মানবসম্পদ ছাড়া উন্নত হতে পারে না। শিক্ষা, কঠোর পরিশ্রম ও পরিকল্পিত মানবসম্পদ উন্নয়নই একটি দেশের অগ্রগতির মূল চালিকা শক্তি। শুক্রবার ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বাংলাদেশ-চীন মৈত্রী উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, চীন শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উন্নত দেশে পরিণত হয়েছে, বাংলাদেশকেও একই পথে এগোতে হবে। তিনি শিক্ষক, অভিভাবক ও সমাজের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান শিশুদের নৈতিক শিক্ষা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির পরিবেশ নিশ্চিত করতে। সরকার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি জানান, চীন বাংলাদেশের শিক্ষার্থীদের সহায়তা অব্যাহত রাখবে। চলতি বছর চীনের একটি প্রতিনিধি দল ঠাকুরগাঁও সফর করে কৃষি ও শিল্প খাতে বিনিয়োগ সম্ভাবনা পর্যালোচনা করবে এবং ভবিষ্যতে শিক্ষার্থী বিনিময় কর্মসূচি চালু করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।