Web Analytics

স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে রাজধানী রিয়াদের পশ্চিমে আল-দুওয়াদিমি ক্ষেপণাস্ত্র কমপ্লেক্সে উৎপাদন অবকাঠামো সম্প্রসারণের ইঙ্গিত পাওয়া গেছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের মধ্যে সৌদি আরব চীনা প্রযুক্তিনির্ভর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার ও উৎপাদনের সক্ষমতা বাড়াচ্ছে বলে গবেষকদের ধারণা। ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত তোলা চিত্রে নতুন স্থাপনা দেখা গেছে, তবে কী ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি হবে বা উৎপাদন কবে শুরু হবে, তা নিশ্চিত নয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের দুই গবেষক একটি নতুন স্থাপনা শনাক্ত করেছেন, যেখানে কঠিন জ্বালানি তৈরির উপযোগী কাস্টিং পিট থাকতে পারে। তাদের মতে, এটি আগের একই ধরনের ভবনের চেয়ে অন্তত দ্বিগুণ বড়। আরেকটি নতুন ভবন জ্বালানির উপাদান বা প্রস্তুত ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ সংরক্ষণে ব্যবহৃত হতে পারে।

গবেষকেরা ইয়েমেনে পাওয়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষকে চীনা প্রযুক্তির ডিএফ-১৫-এর অংশ হিসেবে শনাক্ত করেছেন এবং এটি সৌদি আরব থেকে ছোড়া হতে পারে বলে ধারণা করেছেন। তবে উৎস ও ব্যবহারকারী নিশ্চিত নয়। তাদের মতে, সৌদি আরব ডিএফ-১৫ উৎপাদন করতে পারে এবং ডিএফ-২১ বা একই ধরনের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতাও গড়তে পারে। রয়টার্স সৌদি কর্তৃপক্ষ, চীনা দূতাবাস ও সংশ্লিষ্টদের কোনো মন্তব্য পায়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।