Web Analytics

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবি জানিয়ে কেরালা বিধানসভা একটি প্রস্তাব পাস করেছে। কংগ্রেসশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন সোমবার বিধানসভায় প্রস্তাবটি উত্থাপন করেন। সংশোধনীসহ এটি গৃহীত হয়, তবে বিজেপির তিন বিধায়ক এর বিরোধিতা করেন।

প্রস্তাবে অভিযোগ করা হয়, স্পষ্ট মাপকাঠি বা আগাম বিজ্ঞপ্তি ছাড়াই বহু যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এতে আশঙ্কা প্রকাশ করা হয় যে প্রযুক্তিগত কারসাজি ও সংশোধন প্রক্রিয়ার অনিয়মে প্রান্তিক জনগোষ্ঠী, সংখ্যালঘু সম্প্রদায়, পরিযায়ী শ্রমিক এবং তরুণ ভোটাররা ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন। সংবাদমাধ্যমের কিছু প্রতিবেদনের উল্লেখ করে ইআরওদের ক্ষমতা সফটওয়্যার ব্যবস্থার মাধ্যমে খর্ব করার অভিযোগও তোলা হয়।

প্রস্তাবে নির্বাচন কমিশনকে অনিয়ম সংশোধন এবং তালিকা থেকে বাদ পড়া সব যোগ্য নাগরিকের নাম পুনর্বহালে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। কমিশনের নিরপেক্ষতা ও সরকারমুক্ত স্বাধীন কার্যক্রমের ওপরও জোর দেওয়া হয়। পাশাপাশি নিয়োগ কমিটি পুনর্গঠন করে এতে প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধীদলীয় নেতা ও ভারতের প্রধান বিচারপতিকে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।