Web Analytics

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সরকারি ছুটির বাইরে শিক্ষাপ্রতিষ্ঠানে ‘অফ ডে’ বলে কিছু থাকার সুযোগ নেই। শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান তিনি। শুক্রবার রাতে লালমনিরহাট জেলা শহরের চার্চ অব গড মিশন ক্যাম্পাসে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির সচেতনতামূলক প্রচার ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালে কোনো শিক্ষক বা শিক্ষিকা বিকেল চারটার আগে প্রতিষ্ঠান ত্যাগ করতে পারবেন না। শিক্ষকরা প্রতিষ্ঠানে উপস্থিত থাকলে শিক্ষার্থীদের উপস্থিতিও নিশ্চিত হবে বলে তিনি উল্লেখ করেন। দুপুরের পর অনেক প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের না পাওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, কারণ জানতে চাইলে শিক্ষক না থাকার কথা বলা হয়।

দুলু বলেন, ক্লাস শেষে যেসব শিক্ষকের পাঠদান-সংক্রান্ত দায়িত্ব থাকবে না, প্রয়োজনে তাঁদের প্রশাসনিক ও অন্যান্য দায়িত্ব পালন করতে হবে। তিনি ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক করা এবং নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্ব দেন। তাঁর ভাষ্য অনুযায়ী, কর্মসূচি চালুর পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।