Web Analytics

হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার ইব্রাহীম আলম ভূঁইয়া সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের সম্পর্কে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে চাকরি হারিয়েছেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়। তবে ইব্রাহীম দাবি করেছেন, তিনি বিচারপতিদের ভাবমূর্তি ক্ষুণ্ন করে কোনো পোস্ট দেননি।

ইব্রাহীম জানান, তিনি সুপ্রিম কোর্টের প্রায় ২২০০ কর্মকর্তা-কর্মচারীর নির্বাচিত প্রতিনিধি এবং কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ছিলেন। তার ভাষ্য, ১২ এপ্রিল দেওয়া ফেসবুক পোস্টে তিনি বিচারপতিদের বাসাবাড়িতে কর্মচারী পুনরায় পদায়নের উদ্যোগে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি বলেন, ওই পোস্টের উদ্দেশ্য ছিল প্রশাসনে অস্থিরতা এড়াতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা। তিনি আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগ অস্বীকার করে তদন্ত প্রতিবেদনকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলেন।

এর আগে ৭ মে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। চাকরিচ্যুতির পর দেওয়া পোস্টে ইব্রাহীম দাবি করেন, অনিয়ম ও নির্যাতনের বিরুদ্ধে কথা বলার কারণেই তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।