Web Analytics

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপের পাইপ থেকে বের হওয়া ভূগর্ভস্থ গ্যাসের আগুন টানা চার দিন ধরে জ্বলছে। ২৭ অক্টোবর সকাল সাতটার দিকে ইনানী ছোট খাল ব্রিজসংলগ্ন একটি বাড়িতে নলকূপ বসানোর সময় মাটির প্রায় এক হাজার ফুট গভীরে পাইপ পৌঁছানোর পর গ্যাস বের হতে শুরু করে এবং পরে তাতে আগুন ধরে যায়। গ্যাস নির্গমন বন্ধ না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় ঘটনাস্থলের ২০০ মিটারের মধ্যে প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা দিয়ে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

শুক্রবার সন্ধ্যায় বাপেক্স ও পেট্রোবাংলার উচ্চপর্যায়ের দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, আগুনের উৎস একটি অগভীর গ্যাসের মজুত বা শ্যালো রিজার্ভার। নির্গত গ্যাস থার্মোজেনিক ও বায়োজেনিক প্রকৃতির হতে পারে; শিখার রং দেখে গ্যাসের সঙ্গে তেল বা কনডেনসেট থাকার সম্ভাবনাও অনুমান করা হচ্ছে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

আগুনের শিখার উচ্চতা ও গ্যাস নির্গমনের অবস্থা ১৫ দিন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। শিখা বাড়লে বা অপরিবর্তিত থাকলে সাইড ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে রিলিফ কূপ খননের পরিকল্পনা রয়েছে। বাপেক্স পরে থ্রিডি ভূকম্পন জরিপ করবে। ধূমপান, আগুন জ্বালানো ও স্ফুলিঙ্গ সৃষ্টি করতে পারে এমন কাজ নিষিদ্ধ হলেও সতর্কতামূলক ব্যবস্থা সত্ত্বেও ভিড় পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।