Web Analytics

তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন দলটির পদচ্যুত নেতা ওজগুর ওজেল। গত মঙ্গলবার ৮০ জনেরও বেশি সংসদ সদস্যের উপস্থিতিতে তিনি এই ঘোষণা দেন। উপস্থিত আইনপ্রণেতাদের উদ্দেশে ওজেল বলেন, এটি এক বেদনাদায়ক কিন্তু অনিবার্য বিদায়, তবে জনগণের সঙ্গে নতুন শুরুর আশা ভাগ করে নিতে চান। জানা গেছে, তিনি শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন দলের নিবন্ধনের আবেদন জমা দেবেন, যার সম্ভাব্য নাম ‘ইয়েনি পার্টি’ (নিউ পার্টি)।

মে মাসে আদালতের আদেশে ওজেলকে সিএইচপির সভাপতির পদ থেকে সরিয়ে দিয়ে কামাল কিলিচদারোগ্লুকে অন্তর্বর্তী প্রধান হিসেবে পুনর্বহাল করা হয়। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব তীব্র হয়। ওজেলের সমর্থকদের দাবি, আদালতকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের রাজনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে, যদিও সরকার বিচারব্যবস্থার স্বাধীনতার কথা বলেছে।

ওজেলের এই পদক্ষেপ এমন সময়ে এলো, যখন সিএইচপি পরিচালিত পৌরসভাগুলোর বিরুদ্ধে সরকারি তদন্ত চলছে এবং ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু কারাগারে রয়েছেন। বিশ্লেষকদের মতে, এই নতুন দল তুরস্কের বিরোধী রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।