Web Analytics

বিসিএস টেলিকম ক্যাডারের ২০তম ব্যাচের তারঘীবুল ইসলাম বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) হিসেবে কর্মরত ছিলেন।

সরকারি ও বেসরকারি খাতে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ে তারঘীবুল ইসলামের ২৮ বছরের বেশি পেশাগত অভিজ্ঞতা রয়েছে। বিএসসিপিএলসিতে যোগদানের আগে তিনি টেলিযোগাযোগ অধিদপ্তরে ন্যাশনাল একাডেমি ফর অ্যাডভান্সড টেলিকম রিসার্চ অ্যান্ড ট্রেনিং এবং বাংলাদেশে আইটিইউ স্বীকৃত টেলিকম টেস্টিং ল্যাব স্থাপনের সম্ভাব্যতা যাচাই প্রকল্পের প্রকল্প পরিচালক ছিলেন।

তিনি টেলিটক বাংলাদেশ লিমিটেডে নেটওয়ার্ক প্ল্যানিং, করপোরেট স্ট্র্যাটেজি ও কোম্পানি সচিবসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এডিবি অর্থায়িত সাসেক ইনফরমেশন হাইওয়ে প্রকল্পেও তিনি প্রকল্প ব্যবস্থাপক ছিলেন। বুয়েট থেকে ইইই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং ইউনিভার্সিটি অব মেলবোর্ন থেকে পাবলিক পলিসি ও ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।