Web Analytics

গুপ্তহত্যা ও অভ্যুত্থানের আশঙ্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা ব্যাপকভাবে বাড়িয়েছে ক্রেমলিন। সিএনএনের হাতে আসা একটি ইউরোপীয় গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যাকাণ্ড ও অভ্যন্তরীণ ষড়যন্ত্রের আশঙ্কার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুতিনের ঘনিষ্ঠ কর্মীদের বাড়িতে নজরদারি বসানো হয়েছে, এবং রাঁধুনি, দেহরক্ষী ও ফটোগ্রাফারদের গণপরিবহনে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। দর্শনার্থীদের দুবার স্ক্রিনিং করতে হচ্ছে এবং ঘনিষ্ঠদের ইন্টারনেটবিহীন ফোন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরের এক জেনারেল হত্যার পর পুতিন তার যাতায়াত সীমিত করেছেন এবং ভালদাই অবকাশযাপন কেন্দ্র পরিহার করছেন। যুদ্ধের অর্থনৈতিক প্রভাব রাশিয়ার শহরগুলোতে স্পষ্ট, যেখানে মোবাইল ডেটা বিভ্রাট জনঅসন্তোষ বাড়াচ্ছে। প্রতিবেদনে ক্রেমলিনের অভ্যন্তরীণ উত্তেজনা ও নিরাপত্তা সংক্রান্ত বৈঠকের কথাও উল্লেখ করা হয়েছে, যার পর পুতিন ফেডারেল প্রোটেকশন সার্ভিসের ক্ষমতা বাড়ান।

ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলোর মতে, এসব পদক্ষেপ রাশিয়ার শাসকগোষ্ঠীর মধ্যে বাড়তে থাকা অবিশ্বাস ও অস্থিতিশীলতার ইঙ্গিত দেয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।