Web Analytics

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও দেশে দ্বিতীয় কোনো রিফাইনারি স্থাপন করা যায়নি, যা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিশ্বজুড়ে নতুন নতুন সংকট তৈরি হচ্ছে এবং জ্বালানি নিরাপত্তার গুরুত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেড়েছে। এই পরিস্থিতিতে জ্বালানি অবকাঠামো উন্নয়ন অপরিহার্য। সেনাপ্রধান আরও বলেন, জবাবদিহি ছাড়া কোনো প্রতিষ্ঠান টিকে থাকতে পারে না এবং সেনাবাহিনী সব সময় জবাবদিহির মধ্যে থাকবে—এটাই প্রত্যাশা।

সূত্র জানায়, এই কোর্সে ৪৫ জন ফেলো অংশ নেন, যাদের মধ্যে সংসদ সদস্য, জ্যেষ্ঠ সামরিক ও পুলিশ কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, কূটনীতিক ও ব্যবসায়ী ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।