Web Analytics

জামায়াত জোটের অন্যতম শরিক দল খেলাফত মজলিস হবিগঞ্জের নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে। দলটির আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী ডা. জীবনের কাছে হেরে গেছেন। আব্দুল বাছিত আজাদ পেয়েছেন ৬৫ হাজার ৭৬২ ভোট, আর ডা. জীবন পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৫৮৩ ভোট। দুই প্রার্থীর বাড়িই বানিয়াচং উপজেলায়।

একইভাবে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে পরাজিত হয়েছেন। তিনি পেয়েছেন মাত্র ২৬ হাজার ৪৬৫ ভোট, আর বিজয়ী বিএনপি প্রার্থী সৈয়দ মো. ফয়সল পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট। উভয় প্রার্থীই মাধবপুর উপজেলার বাসিন্দা।

এই ফলাফলে জামায়াত জোটের শরিক খেলাফত মজলিসের শীর্ষ নেতৃত্বের জন্য এটি বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা যাচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।