Web Analytics

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ কুমিল্লার বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে। সোমবার রাত ১১টা ২০ মিনিটে সাতক্ষীরা জেলার ভোমরা এলাকা থেকে র‌্যাব-১১ ও র‌্যাব-৬-এর যৌথ অভিযানে জহির ইসলাম ওরফে আপন ওরফে জহির হিজড়া (৪৬) কে আটক করা হয়। ১৩ মে সকালে বুড়িচং বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন একটি টিনশেড বাসায় এনামুল হক শিশির ওরফে মাহি (২৯) কে হাত-পা বেঁধে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। তিনি ১৭ মে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

র‌্যাব জানায়, নিহত ও আসামি দুজনই তৃতীয় লিঙ্গের এবং দীর্ঘদিন একই বাসায় বসবাস করতেন। তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং মাদকের টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে। নিহতের বাবা বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।