Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়কে গবেষণানির্ভর, উদ্ভাবনকেন্দ্রিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত বার্ষিক সিনেট অধিবেশনে তিনি বলেন, লক্ষ্য হলো ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের শীর্ষ ২০০ একাডেমিক প্রতিষ্ঠানের মধ্যে স্থান দেওয়া। ‘ঢাকা ইউনিভার্সিটি একাডেমিক প্ল্যান (২০২৬–২০৪৬)’ শীর্ষক এই পরিকল্পনায় অন্তর্ভুক্তিমূলক উদ্ভাবন, নৈতিক নেতৃত্ব, গবেষণা উৎকর্ষ, শিক্ষা আধুনিকায়ন, উদ্যোক্তা উন্নয়ন, আন্তর্জাতিকীকরণ ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সাফল্যের কথা তুলে ধরে বলেন, টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং ২০২৬-এ ঢাবি ৬০০ ধাপ এগিয়ে ৪০১–৬০০ ব্যান্ডে উঠেছে এবং কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৭-এ টানা তৃতীয়বার বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থান ধরে রেখেছে। কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৬-এ ঢাবি ১৩২তম স্থানে রয়েছে এবং ২০২৫ সালে বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ৩৫ জন শিক্ষক ও গবেষক স্থান পেয়েছেন।

তিনি জানান, পূর্বাচলে আধুনিক মেডিকেল বায়োসায়েন্স ক্যাম্পাস, আন্তর্জাতিক মানের হাসপাতাল ও গবেষণাগার স্থাপনের কাজ চলছে। পাশাপাশি ডিজিটাল রূপান্তর, অনলাইন সেবা সম্প্রসারণ ও অ্যালামনাই অংশগ্রহণ বাড়িয়ে গবেষণা ও শিক্ষার্থী কল্যাণে দুই হাজার কোটি টাকার পৃথক তহবিল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।